শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটিতে সড়ক দূর্ঘটনায় ডিজিএফআইয়ের ২ জন নিহত

৭০

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, ডিজিএফআইয়ের সাজের্›ট ইসা রুহুল্লাহ ও  ডিজিএফআইয়ের এফ এস আবু দাউদ। সোমবার (২৫ এপ্রিল) রাতে শহরের পাবলিক হেলথ এলাকায় এ দূর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, সোমবার রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম থেকে আসা একটি পাহাড়িকা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় একটি মোটর সাইকেলের সাথে। এসময় ঘটনাস্থলে একজন মারা গেলেও অপরজনকে স্থানীয়রা উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুই জনের মরদেহ বর্তমানে রাঙ্গামাটি সদর হাসপাতালের মর্গে রয়েছে।