শিরোনাম
খাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযান

ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি সেনা রিজিয়নের ঈদ সামগ্রী বিতরণ

৪২

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়ি সেনা রিজিয়ন কর্তৃক আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে মহালছড়ি উপজেলার মানিকছড়ি এলাকার অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত রবিবার সকালে খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন। এসময় প্রায় তিন শতাধিক লোকের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয় ।

প্রধান অতিথি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ধর্ম যার যার উৎসব সবার। পার্বত্য এলাকায় বসবাসরত পাহাড়ি-বাঙালির মাঝে সম্প্রীতির মেল বন্ধন ছড়িয়ে দিতে, আসন্ন ঈদে পাহাড়ি- বাঙালি সবার মুখে একটু হাসি ফোটানোর জন্য সবার ঘরে ঈদ সামগ্রী পৌঁছে দিতে সেনাবাহিনীর এ সামান্য প্রয়াস।
এসময় উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট র্কণেল মোঃ আরাফাত সিদ্দিকী ও খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ।