শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

প্রধানমন্ত্রী কর্তৃক গৃহ হস্তান্তর উপলক্ষে কাপ্তাইয়ে ইউএনও,র প্রেস ব্রিফিং

৬৫

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

মুজিববর্ষে “ বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ ঘোষণার প্রেক্ষিতে ৩য় পর্যায়ে ঈদ উপহার হিসাবে সারাদেশে আগামী ২৬ এপ্রিল ৩২ হাজার ৯ শত ৪ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে নতুন ঘর হস্তান্তর করবেন।

রবিবার (২৪ এপ্রিল) দুপুরে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের দপ্তরে এ বিষয়ে এক প্রেস ব্রিফিং হয়। এসময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, হেডম্যান, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতি ছিলেন।

প্রেস ব্রিফিং এ ইউএনও জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার প্রেক্ষিতে পরিবার প্রতি ২ শতাংশ খাসজমি বন্দোবস্ত প্রদান করা হয়। ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ নির্মাণের মাধ্যমে পুর্নবাসনের লক্ষ্যে গত বছরের ২৩ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ১ম পর্যায়ে একযোগে ৬৯ হাজার ৯শত ৪ টি। এবং একই বছরের ২০ জুন ২য় পর্যায়ে ৫২ হাজার ৯ শত ৪৫ টি উপকারভোগী পরিবারের মাঝে ঘর হস্তান্তর করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউএনও মুনতাসির জাহান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর এ কার্যক্রমের অংশ হিসাবে ইতিমধ্যে কাপ্তাই উপজেলায় ১ম পর্যায়ে ৬৮ টি এবং ২য় পর্যায়ে ৫ টিসহ মোট ৭৩ টি গৃহ উপজেলার ৫ টি ইউনিয়নের উপকারভোগীদের হাতে হস্তান্তর করা হয়েছে।

প্রেস ব্রিফিং এ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন জানান, কাপ্তাই উপজেলায় তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে আরোও ২৬ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ঘর দেওয়া হবে। ইতিমধ্যে এই ঘরের নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রতিটি ঘরের জন্য ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৫শত টাকা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, ২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা, উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ সিরাজ উ দ্দৌলা, ইউপি সদস্য মো. সেলিম ও মঈন উদ্দিন।