শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

বুদ্ধের আদর্শকে প্রতিপালন ও অনুসরণ করা উচিৎ

৮৬

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি বরকলে বুদ্ধের সেই অমৃতবাণী মিশ্রিত নবগ্রহ সূত্র শ্রবণ ও পঞ্চশীলে পরিশুদ্ধ হয়েছেন পূণ্যানুষ্ঠানে সমবেত পূণ্যার্থীবৃন্দ। শুক্রবার (২২ এপ্রিল) সকালে বরকলের দায়ক-দায়িকাদবৃন্দের উদ্যোগে ও বরকল কেন্দ্রীয় বৌদ্ধ বিহার এর পরিচালনা কমিটির সার্বিক তত্বাবধানে সার্বজনীন মাঙ্গলিক নবগ্রহ সূত্র শ্রবণ অনুষ্ঠান বিহারে আয়োজন করা হয়।

চেগেইয়েছড়ি ত্রিরতœ বৌদ্ধ বিহার অধ্যক্ষ শিলানন্দ মহাথের এর সভাপতিত্বে আয়োজিত পূণ্যানুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ধর্মোদেশনা প্রদান করেন হাজাছড়া সাম্য মৈত্রী বিহার অধ্যক্ষ মঙ্গল জ্যোতি মহাথের।

তিনি বলেন, জীবনমান উন্নয়নে ধর্ম প্রতিপালন করা অপরিহার্য। কেননা বুদ্ধ ধর্মমতে একটি জাতির জীবনমান পরিবর্তনে অবশ্যই ধর্মের প্রতি বিশ্বাস রেখে কর্ম সম্পাদন করলে সুফল লাভ করা যায়। শুধু বুড্ডিস্ট বলে নিজেকে পরিচয় দিলে হবে না, বুদ্ধের আদর্শকে প্রতিপালন ও অনুসরণ করা উচিৎ। আর একটি বুড্ডিস্ট জাতি হিসেবে নিজস্ব কৃষ্টি, কালচার ও জাতির অস্তিত্ব সংরক্ষণেও সচেতন হওয়া উচিত বলে তিনি মনে করেন। এরপর উপস্থিত পূণ্যার্থীবৃন্দ ও সকল প্রাণীর হিত সুখ মঙ্গল কামনা করে আশীর্বাদ প্রদান করেন মঙ্গল জ্যোতি মহাথের।

এসময় বরকল কেন্দ্রীয় বৌদ্ধ বিহার অধ্যক্ষ মঙ্গল প্রিয় ভিক্ষু, বিহার পরিচালনা উপদেষ্টা কমিটির সদস্য ও বড় হরিণা ইউপি চেয়ারম্যান নিলাময় চাকমা, বিহার পরিচালনা কমিটির সভাপতি দয়াধন চাকমা, সাধারণ সম্পাদক বাণ্নচরণ চাকমা ও সাবেক সভাপতি মংহ্লাচিং মারমা সহ বিভিন্ন বিহারের ভিক্ষুসংঘ ও দায়ক-দায়িকাদবৃন্দ উপস্থিত ছিলেন।