শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

জুরাছড়িতে মাল্টি-স্টেকহোল্ডাদের নিয়ে সমন্বয় সভা

৫৩

॥ স্মৃতি বিন্দু চাকমা, জুরাছড়ি ॥

জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচী আওতায় জুরাছড়ি উপজেলা পর্যায়ে মাল্টি-স্টেকহোল্ডাদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জুরাছড়িতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনন্যা চাকমা।

সমন্বয় সভায় বক্তারা বলেন, স্বাভাবিক বর্ষার মৌসুম আসলে মশার একটু উপদ্রপ বাড়ে। বিগত সময়ে পার্বত্য এলাকায় ম্যালেরিয়া প্রকোপ ছিল, বর্তমানে সেই অবস্থা নেই তবে এখনো প্রত্যন্ত এলাকায় মাঝে মাঝে দুই একজনকে ম্যালেরিয়া রোগী পাওয়া যায়।

তাই ব্রাক কর্তৃক কীটনাশকযুক্ত মশারী গুলো ব্যবহার করলে কখনো ম্যালেরিয়া আক্রমন করতে পারবেনা। এছাড়াও জ্বর হলে ফ্রি ভাবে ব্রাক কর্তৃক রক্ত পরীক্ষা এবং ম্যালেরিয়া পরীক্ষা করা হয়। ২০৩০ সালে যাতে শতভাগ ম্যালেরিয়া নির্মূল করা যায় সেজন্য জনসাধারণকে সচেতন করার জন্য জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতি অনুরোধ করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ১ নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমন চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, ব্র্যাক ম্যানেজার অনিল বরণ দেওয়ান প্রমূখ।