শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

কাপ্তাইয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য ৫ বছর পরেও ডিসপ্লেতে বিক্রির উদ্দেশ্যে রাখায় জরিমানা

৫৭

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটি কাপ্তাইয়ের আপষ্ট্রিম জেটিঘাট মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় তিন প্রতিষ্ঠানকে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার ( ১৮ এপ্রিল) সকাল ১১ টা হতে দুপুর ১টা পর্যন্ত কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

৫ বছর আগে মেয়াদোত্তীর্ণ পণ্য ডিসপ্লেতে সাজিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখার অপরাধে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ভোক্তা সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অভিযোগে আরোও একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা এবং আরেকটি দোকানকে ৫শত টাকাসহ সর্বমোট ৩ টি মামলায় ১৩ হাজার ৫০০ শত টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াছ, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সার্টিফিকেট সহকারী আরিফ হোসেন ও কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্স ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।