শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নানা আনুষ্ঠানিকতায় রাজস্থলীতে বাংলা নববর্ষ পালিত

৪০

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥

বর্ণাঢ্য আয়োজনে রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলীতে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা উৎসবের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ, ভাইস চেয়ারম্যান অংনুচি মারমা, ওসি জাকির হোসেন, ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, মহিলা সভানেত্রী লংবতি ত্রিপুরা সহ অন্যান্যরা । শোভাযাত্রায় বিভিন্ন রঙের পোশাক পরে নারী পুরুষ অংশগ্রহণ করে। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী-পুরুষও তাদের ঐতিহ্যবাহী নানা রঙের পোশাক পরে অংশগ্রহণ করে শোভাযাত্রায়।

একদিকে বাঙালির নববর্ষ পহেলা বৈশাখ অন্যদিকে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের বর্ষবরণ বৈ-সা-বি উৎসব চলছে রাজস্থলীতে। ফলে সম্প্রীতির মিলন মেলায় পরিণত হয়েছে পুরো রাজস্থলী উপজেলা।