শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

নাইক্ষ্যংছড়ি বিজিবি কর্তৃক ইফতার সামগ্রী বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রদান

৪০

॥ মোঃ মুবিনুল হক মুবিন. নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দূর্গম এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (বিজিবি) কর্তৃক স্থানীয় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) সকাল ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র সার্বিক তত্ত্বাবধানে ব্যাটালিয়ন সদর জোন এলাকার গরীব, দুঃস্থ অসহায় ২শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও ১৭ জন মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়। ইফতার সমগ্রী’র মধ্যে রয়েছে তৈল,ডাল,পিঁয়াজ, ছোলা, চিনি,সেমাইসহ বিভিন্ন মালামাল।

এসব ইফতার সমগ্রী বিতরণকালে প্রধান অতিথি ছিলেন, ১১ বিজিবি জোনের অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ নাহিদ হোসাইন,ক্যাপ্টেন রাফি উস হাসান, সুবেদার অহিদুল ইসলাম, জোন জেসিও আব্দুল লতিফ সহ বিজিবি’র পদস্থ কর্মকর্তা ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাংবদিকেরা উপস্থিত ছিলেন।

বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, দেশের সবচেয়ে দূর্গম এলাকার মধ্যে অন্যতম নাইক্ষ্যংছড়ি। বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বিজিবি ক্যাম্পগুলোতে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে বিজিবি জোয়ানরা । শুরু থেকে ১১ বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিভিন্ন সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে আসছে। এ ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে। এদিকে এসব কার্যক্রমের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও গণমান্য ব্যাক্তিবর্গ বিজিবিকে ধন্যবাদ জানান।