শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাইয়ে বর্ষবরণ উপলক্ষে বর্ণাঢ়্য র‌্যালী ও বৈশাখী মেলা

৪২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে বর্ণাঢ়্য র‌্যালীর আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর হতে বর্ণাঢ়্য র‌্যালীটি বের করা হয়।

এসময় নানা রকম দেশিও বাদ্য বাজনার তালে তালে বিভিন্ন পোশাকে সজ্জিত হয়ে নানা শ্রেণী পেশার মানুষ এ র‌্যালীতে অংশ নেন। এসময় র‌্যালীতে অংশ গ্রহণ করেন, জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী, কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জসিম উদ্দিন, ওসি (তদন্ত) আখতার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিচ, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন সম্পাদক ঝুলন দত্তসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী , সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা র‌্যালীতে অংশ নেন ।

এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বাউল গানের আসর এবং বৈশাখী মেলারও আয়োজন করা হয়।