শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

দীঘিনালায় ৫টি দোকান আগুনে ভূষ্মীভুত: ক্ষতি প্রায় ৩০ লক্ষ টাকা

৭৩

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিদ্যুৎ সর্ট-সার্কিটের অগ্নিকাণ্ডে ৫টি দোকান আগুনে ভূষ্মীভুত হয়েছে । মঙ্গলবার (১২এপ্রিল) সন্ধা ৬ টায় দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ক্ষতিগ্রস্থরা জানায়, দোকানে মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এতে অন্তত ৫ টি ব্যবসায়ীর দোকান আগুনে পুুড়ে ছাই হয়ে যায়। এদের মধ্যে কলেজ গেইট এলাকার রমেন চাকমা’র সৃজন কম্পিউটার এন্ড স্টুডি, নির্মল কান্তি চাকমার বইয়ের দোকান পার্বত্য লাইবেরী, আব্দুল আজিজ হকের চায়ের দোকান, রাকিবের অটো ওয়ার্কসপ, লুৎফর রহমানের সাইকেল গ্যারেজ। এসময় সৃজন কম্পিউটার এন্ড স্টুডিতে থাকা ল্যাপটপ ৪ টি, আইপিএস ১ টি, জেনারেটর ১ টি, ফটোকপি মেশিন ১ টি, নগদ ৩ লাখটাকাসহ অন্তত ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। পার্বত্য লাইবেরী অন্তত ৬ লক্ষ টাকা, রাকিবের অটো ওয়ার্কসপ ৩ লক্ষ টাকা, রহমানের সাইকেল গ্যারেজের অন্তত ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতিসহ দোকান নিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের জেলা উপ-সহকারী পরিচালক শাকরিয়া হায়দার জানান, আগুনে সূত্রপাতের খবর দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশনে কেউ জানাননি। তবে আগুনের উৎস ফায়ার সার্ভিসের পাশাপাশি হওয়ায় আমাদের ফায়ার কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীদের সহযোগিতা এবং আমাদের দুটি ইউনিট অন্তত আধাঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এসময় এই কর্মকর্তা জানান, আগুনের সূত্রপাত সম্ভব বিদ্যুৎ সর্টসার্কিট থেকে হয়েছে।