শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

গুইমারায় ভূমি জবর দখল এর প্রতিবাদে মহব্বত আলীর ও তার স্ত্রী বিরুদ্ধে মানববন্ধন

১০৫

॥ গুইমারা উপজেলা প্রতিনিধি ॥

ভূমি জবরদখল, কখনো যৌন হয়রানির কথা বলে মিথ্যা মামলা, কখনো জায়গা জবরদখল করে প্রতিবাদ করায় মিথ্যে মামলা দিয়ে হয়রানির শিকার, বা কখনো মারামারির কথা বলে মিথ্যা মামলা, সিন্দুকছড়ি ইউনিয়নে এমন কোনো ব্যাক্তি নেই যে মহব্বত ও তার স্ত্রী মইফুল বেগমের কর্তৃক মিথ্যা মামলার শিকার।

সোমবার (১১ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নে প্রধান সড়কে মহব্বত ও তার স্ত্রী মইফুল বেগমের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে উপস্থিত ছিলেন মহব্বত কর্তৃক জবরদখল হওয়া প্লটের মালিকগন, এবং মিথ্যা মামলার হয়রানি হওয়া এলাকার সাধারন জনসাধারন।

এসময় এলাকাবাসী বলেন, এসব ভূমি দস্যু এলাকা থেকে বহিষ্কার করা হোক এবং তাদের কঠিন শাস্তির দাবি করেন। তারা আর ও বলেন, খাগড়াছড়ি জর্জ কোর্ট এ প্রায় প্রতিদিনই মহব্বত এবং মহব্বতের স্ত্রী হয় মামলা করে অথবা মামলার হাজিরা দেয়। তারা যেখানে খুশি সেখানেই জবরদখল করে। আর কেউ প্রতিবাদ করলে তাকে মারধর করে রাজনীতির ভয় দেখিয়ে মামলায় ডুকিয়ে দেয়। তাই এই মামলাবাজ এবং ভূমিদস্যুদের এলাকা থেকে বিতাড়িত করতে প্রশাসন এবং এলাকার গন্যমান্যদের সহযোগীতা চান ভুক্তভোগীরা।