শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাই থানায় নারী-শিশু-বয়স্ক-প্রতিবন্ধীদের আলাদা ডেস্ক সার্ভিস উদ্বোধন

৩৬

॥ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাই থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্ক সার্ভিস উদ্বোধন । এখন থেকে থানায় আসলে খুব দ্রুত সেবা পাবে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীরা।

রবিবার (১০ এপ্রিল) সকাল ১১টায় মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের সঙ্গে একসঙ্গে যুক্ত হয়ে কাপ্তাই থানার এ ডেক্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন তিনি। পাশাপাশি গৃহহীন পরিবারের জন্য নবনির্মিত গৃহও হস্তান্তর করা হয়।

এসময় ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব। অনুষ্ঠানের অংশ নেন কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আক্তার হোসেন, কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শাহিনুর রহমান, কাপ্তাই ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক বিপুল পাল, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মোঃ কবির হোসেনসহ থানায় কর্মরত অফিসার ও ফোর্স, বিভিন্ন জনপ্রতিনিধি ও সেবাগৃহিতারা।