শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

৪৩

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবান সদর হাসপাতালে গলায় ফাঁস দিয়ে বিউটি জলদাশ (২৪) নামে এক গৃহবধু আত্মহত্যা ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে বান্দরবান শহরে সদর হাসপাতালে এ ঘটিনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত বিউটি জলদাশ(২৪) সে বাজালিয়া পুরাণগর এলাকার মৃদুল জল দাশের মেয়ে।

নিহত ছেলে রিটিক দাশ (১০) বলেন, মায়ের পাশে বসে ভাত খাচ্ছিলাম। ভাত খাওয়ার শেষ না হতে আমার মা একটা শাড়ি ছিড়ে বাথরুমে চলে যায়। পরে আমি খাওয়া দাওয়া শেষ করে প্লেট ধোয়ার জন্য বাথরুমে গেলে মাকে ডাক দিয়ে না শুনলে দরজা ঠেলে দেখি মা গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। এর আগে আমার মা রাত্রে বলেছিলো আমি মরে যাবো।

এদিকে সদর হাসপাতালে তথ্যে জানা গেছে, গতকাল দুপুর দিকে ডাইরিয়া রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালের ভর্তি হয় বিউটি জলদাশ। রাতে ওষুধ দিয়ে সকালে ডাক্তার এসে রিপোর্ট দিয়েছিল স্বাভাবিক হয়েছে। দুপুরে পর এই দুর্ঘনটি হয়।

মহিলা ওয়ার্ডের ১৬ নং বেডের পাশ্ববর্তী আরেক রোগী মুইচিং মারমা(৬৫) বলেন, সকাল থেকে স্বাভাবিক অবস্থায় ছিল। দুপুরে নিজ সন্তান সাথে ভাত খাওয়ার পরে বাথরুমে চলে যায়। কিছুখানিক পর ছেলে কান্না করে বলে মা গলা ফাঁসি দিয়েছে।

বান্দরবান সদর হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার জিয়াউল হায়দার জানান, প্রায় দুপুর দিকে খবর পায় হাসপাতালে একজন গলায় ফাসি দিয়ে আত্মহত্যা করেছে । খবরটি পেয়ে জেলা সিভিল সার্জন ও ম্যাজিষ্ট্রেট জানিয়েছি। পাশাপাশি সদর থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

ঘটনাটি ব্যাপারে বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত তদন্ত ওসি কানন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধু লাশটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।