শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বরকলে ৪৫ বিজিবি জোন কর্তৃক বিভিন্ন খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ

৭৪

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বরকলে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় গরীব ও দুঃস্থ অসহায় জনসাধারণের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) জোন অধিনায়ক লেঃ কর্ণেল পিএসসি মোঃ মতিউল ইসলাম মন্ডল। গত বৃহস্পতিবার সকালে উপজেলার ৪৫ বিজিবি জোনের অবকাশে এসব মালামাল সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এসময় উপজেলার ৪৫ বিজিবির আওতাধীন বিভিন্ন এলাকার ৫০জন গরীব ও দুঃস্থ অসহায় পরিবারকে চাল,ডাল ও তেল দেয়া হয় এবং ৪জনকে নগদ ৩০ হাজার টাকা প্রদান করা হয়।

জোন অধিনায়ক বলেন, বরকল বিজিবি সীমান্ত রক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি নিজ দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অপারেশনাল কর্মকান্ড পরিচালনা ও বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করা ছাড়াও সাম্প্রতিক সময়ে নানা রকম আর্থ-সামাজিক উন্নয়নমূলক কাজ করে স্থানীয় জনসাধারনের আস্থা ও ভালবাসা অর্জন করেছে।তার পাশাপাশি বরকলে শান্তি সম্প্রীতি ও উন্নয়ন প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেছেন ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মতিউল ইসলাম মন্ডল।

এসময় ৪৫ বিজিবির উপ-অধিনায়ক মোশারফ হোসেন আবুল বাছার সহ বরকল ৪৫ বিজিবির অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।