শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারে পিসিএনপির মানববন্ধনে বক্তারা

সন্ত্রাসীদের উর্বর মাটিতে পরিণত হয়েছে মানিকছড়ির মাটি

১১০

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়ি উপজেলার খাড়িছড়া এলাকা থেকে অপহৃত মোঃ আবদুল কাদের (৪২) নিখোঁজ হওয়ার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও তাঁর সন্ধান মেলেনি। তবে তাকে  সন্ত্রাসী অপহরণ করেছে বলে দাবী পিসিএনপি’র। এর প্রতিবাদে শুক্রবার (৮এপ্রিল) বিকেলে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের মানিকছড়ি আমতল মোড়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।

এ সময় চট্টগ্রাম নাগরিক পরিষদের স্থায়ী কমিটি সদস্য ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ আবু তাহের, আইন সম্পাদক ও লিগ্যাল কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ আলম খান খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আবদুল মজিদ, মাটিরাংগা উপজেলা ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম, খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি মোঃ মোকতাদের হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ জালাল আহম্মেদ, মোঃ জাহিদ হোসেন, মোঃ রবিউল হোসেন, প্রচার সম্পাদক পারভেজ আহম্মেদ, রামগড় মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নূর নবী লিডার ও উপজেলা সমন্বয়ক মোঃ সাহাব উদ্দিন, মোঃ কাউছার হোসেন, মোঃ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, পাহাড়ের শান্ত পরিবেশকে কিছুদিন পরপর অশান্ত করে তুলছেন সন্ত্রাসী গোষ্ঠী। তারা এ অঞ্চলকে শক্তঘাঁটি বানিয়ে নিরীহ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে। তারা মানিকছড়ি থেকে সাগর, ইমন ও কাদেরকে একই কৌশলে তুলে নিয়ে যায়। তবে ইমন অর্থবিত্ত ও রাজনৈতিক চেষ্টায় ছাড়া পেলেও সাগর ও কাদের এখনও ছাড়া পায়নি।

বক্তারা আরো বলেন, আজ সময় এসেছে পাহাড়ের শান্তপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার। দেরী হলে আজ বা কাল কাউকে না কাউকে এভাবে পাহাড় অশান্তকারী সন্ত্রাসীদের হাতে অপহৃত হতে হবে এবং মোটা অংকের বিনিময়ে মুক্তি পেতে হবে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তাছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কাদেরকে অক্ষত অবস্থা পরিবাবের কাছে ফেরত না দিলে আরো কঠোর কর্মসূচী নিয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মাঠে আসবে।