শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

পাহাড়ি ছাত্র পরিষদের ৩৪ জনের নতুন কমিটি গঠন

অধিকার আদায়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

৮৭

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-গণতান্ত্রিক এর ছাত্র সংগঠন পিসিপি’র ছাত্র সম্মেলন ও সদর উপজেলা নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার সকালে বান্দরবান হিলভিউ কনফারেন্স হলে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) আয়োজনে জাতীয় সংঙ্গীত মধ্য দিয়ে পতাকা উত্তোলন করা হয়। পরে কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) জেলা কমিটি সভাপতি উচিং মারমা সভাপত্বিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অমল কান্তি তংচঙ্গ্যা।

প্রধান অতিথির বক্তব্যে অমল কান্তি চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে শান্তির লক্ষ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর যে শান্তি চুক্তি হয়েছিল, সেখানে সরকারের সাথে পাহাড়িদের পক্ষে জনসংহতি সমিতি চুক্তি করেছিল, কিন্তু সেই জেএসএস দীর্ঘ ২৫ বছরেও পাহাড়ে সত্যিকার অর্থে শান্তি-উন্নয়ন ও ঐক্য গড়ে তুলতে পারেনি। তাই পাহাড়ি জনগোষ্ঠির অধিকার আদায়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ভেদাভেদ ভুলে নিজেদের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও অটুট করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মংপু মারমা বলেন, পাহাড়ে সার্বিক উন্নয়নের জন্য সরকারের উন্নয়ন কর্মসূচির প্রতি সহযোগিতা দিতে হবে, তাহলে পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে।

সম্মেলনে শেষে বান্দরবান সদর উপজেলা পিসিপি নতুন কমিটির নাম ঘোষণা করেন পিসিপি কেন্দ্রীয় সভাপতি দীপন চাকমা। এতে সভাপতি পদে সোহাগ চাকমা ও সাধারণ সম্পাদক পদে মংসিংউ মারমাকে রেখে ১৭ সদস্যের নতুন কমিটি ঘোষণা ও তাদের শপথ করান দীপন চাকমা। এছাড়া বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র শাখার ১৭ সদস্যের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এতে সভপতি ম্যাংচং ম্রো ও সাধারণ সম্পাদক চন্দ্র জয় নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে পিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপন চাকমা, ইউপিডিএফ জেলা সভাপতি মংপু মারমা হেডম্যান, পিসিপি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রতন চাকমা, সাংগঠনিক সম্পাদক সুবরন চাকমা দীঘিনালা সরকারি কলেজ পিসিপি সাধারণ সম্পাদক সুভাষ চাকমাসহ বান্দরবান সদর উপজেলার ইউপিডিএফ ও পিসিপির ব নেতা-কর্মী ও ছাত্রসমাজ উপস্থিত ছিলেন।