শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রামগড়ে বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা

৪৫

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়ির রামগড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত এ আদালত পরিচালনা করেন। এসময় রামগড় থানা পুলিশের বিশেষ ফোর্স সহযোগিতা করেন।

এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যে যাচাই ও বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৪টি প্রতিষ্ঠানকে ২হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

এর আগেও গত বৃহস্পতিবার (৩১মার্চ) বিকালে সোনাইপুল এলাকায় কয়েকটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা ও লাইসেন্স গ্রহণ ব্যতিত কৃষি পণ্য বিপনন করার অপরাধে কৃষি বিপণন আইন ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় দুইটি প্রতিষ্টানকে ৩হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হেলমেটবিহীন মোটর সাইকেল চালক ও লাইসেন্সবিহীন গাড়ি চালনার জন্য দুইজনকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ধারায় ২হাজার টাকা জরিমানা করা হয়।