শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

গতচার মাসের ব্যবধানে

মানিকছড়িতে আবারও ব্যবসায়ী নিখোঁজ, পরিবারের দাবী অপহরণ!

৭৫

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়ি উপজেলায় যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া এলাকা থেকে আবদুল কাদের (৪২) প্রকাশ মইগ্যা কাদের নামের এক ব্যবসায়ি নিখোঁজ হয়েছে। তবে পরিবারের দাবী তাকে অপহরণ করা হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল ৫ এপ্রিল সোমবার রাত ৮টার দিকে বাড়ি ফেরার আগ মুহুর্তে মুটোফোনে কথা হয় তার স্ত্রী কহিনুর বেগম’র সাথে। পরে রাতে আর তিনি বাড়ি ফেরেননি! রাত পেরিয়ে ভোর ৩টার দিকে দেবর ইউছুফকে (কাদেরের ছোট ভাই) মুটোফোনে তার ভাই রাতে বাড়িতে ফেরার বিষয়টি অবগত করেন। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে সকাল সাড়ে ৭টার দিকে স্থানীরা খাড়িছড়া মন্দির সংলগ্ন জঙ্গলে তার ব্যবহৃত মোটরসাইকেল, জুতা, কস্টেপ ও দড়ি দেখতে পেয়ে তাদের খবর দেয়। পরিবারের সদস্যরা এটি তার গাড়ি ও ব্যবহৃত জুতো দেখে এ গুলো আব্দুল কাদের’র বলে নিশ্চিত করেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার কওে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি স্থানীয় ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজনের জিম্মায় তার পরিবারের নিকট জমা রাখেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার এসআই মোঃ নাজমুল হাসান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত জুতা, কস্টেপ, দড়ি উদ্ধার করা হয়েছে। তবে তার ব্যবহৃত মোটরসাইকেলটি স্থানীয় ইউপি চেয়ারম্যানের ক্যয়জরী মহাজনের জিম্মায় পরিবারের নিকট রাখা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত বছরের ১ লা ডিসেম্বর মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নের একসত্যাপাড়া থেকে যুবলীগ নেতা ইমান হোসেনকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে সড়ক অবরোধসহ নানা আন্দোলনের মুখে তাকে লক্ষীছড়ির দুর্গম দূল্যাতলী এলাকা থেকে অক্ষত অবস্থায় ফিরে পান তার পরিবার। অন্য দিকে গত বছরের ২৪ মে উপজেলার বাটনাতলী ইউয়ননের অন্তর্গত ঢাকাইয়া শিবির এলাকার লালটিলা থেকে প্রবাসী পুত্র সাগরকে অবহরণ করা হলেও এখনও তার কোনো সন্ধান পায়নি তার পরিবার।