শিরোনাম
মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের উদ্ভাবনে প্লাস্টিক বর্জ্য থেকেই জ্বালানি তেল উদ্ভাবনকাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভালংগদুতে উৎসবমূখর পরিবেশে বৈসাব উদযাপনে প্রস্তুতিমূলক সভাপ্রতিটি বোটে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট থাকা অতি জরুরিপর্যটন খাতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহনমূলক কাজের মাধ্যমে এই খাতকে শক্তিশালী করবেরাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রী

বান্দরবানে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন

৪৩

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

“এসো সবাই মিলে খেলা করি মাদকমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। বুধবার (৬ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ের সমাপ্তি ঘটে। পরে জেলা প্রশাসক সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বান্দরবান জেলা প্রশাসক আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থা সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, বর্তমান সময়ে সমাজের সর্বস্তরে মাদক ভয়াবহভাবে আগ্রাসন তৈরী করেছে। এই মাদকে বিরুদ্ধে আমাদের সবাইকে লড়াই চালিয়ে যেতে হবে। মাদককে দূর করতে হলে খেলাধুলাকে গ্রহন করতে হবে। কেননা এই খেলাধুলা অনেক বড় অনুষঙ্গ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশ্মিদ, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুছ ফরাজী, জেলা পরিষদ সদস্য লক্ষিপদ দাশ, ক্রীড়া বিষয়ক আহব্বায়ক কমিটির কনভেনর বাশৈচিং মারমা, বান্দরবান ফুটবল একাডেমি সভাপতি রাজু বড়ুয়া, বান্দরবান বক্সিং ক্লাবে ডিরেক্টর লুৎফর রহমান উজ্জ্বলসহ সরকারী বেসরকারী কর্মকর্তাগন,ক্রীড়া সংগঠক ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।