শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বরকল থানা চতুর্থ বারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন

৫৭

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি বরকলে মাদক পাচার,চোরাচালান,নারী নির্যাতন,মানবপাচার সহ আইনশৃঙ্খলা রক্ষায় বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন এর নেতৃত্বে উপজেলায় আইনশৃঙ্খলা বিষয়ক কার্যক্রমে বরাবরের মতো সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন বরকল থানা পুলিশ। তাই প্রতিবারের মতো ক্রাইম কনফারেন্স সভায় রাঙ্গামাটি জেলার ১২ থানার মধ্যে চতুর্থ বারের মতো শ্রেষ্ঠ থানার সম্মান অর্জন করেছে বরকল মডেল থানা।

বুধবার (৬ এপ্রিল) সকালে রাঙ্গামাটি জেলা পুলিশের কার্যালয়ে কনফারেন্স কক্ষে ক্রাইম বিষয়ক আয়োজিত সভায় রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মোঃ মোদদ্াছের হোসেন এর কাছ থেকে বরকল থানার ওসি মোঃ নাছির উদ্দিন সম্মাননা স্মারক গ্রহণ করেছেন বলে থানার উপ-পরিদর্শক (এসআই) অভি গুপ্ত এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে,বরকল থানাকে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করায় বড়কল থানা পুলিশ এর পক্ষ থেকে রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মোঃ মীর মোদদ্াছের হোসেন কে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।