শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আলীকদমে দ্রব্যমূল্যের দাম সহনীয় রাখতে মাঠে ভ্রাম্যমাণ আদালত

৫০

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥

বান্দরবানের আলীকদম উপজেলায় পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায় রাখতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৬ এপ্রিল) দুপুর থেকে বিকাল পর্যন্ত আলীকদম বাজারের কাচাঁ মাছের দোকান,ফলের দোকান ও নিত্যপণ্যের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম।

এসময় বাজারের নিত্যপণ্যের মূল্য তালিকা না থাকা, মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রয়,অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় ও অস্বা¯’্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণসহ বিভিন্ন কারণে ১২টি দোকানের মালিককে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, প্রত্যেক দোকানে মূল্য তালিকা টাঙ্গানোর নির্দেশ দেওয়া হয়েছে, কোন ব্যবসায়ীর বিরুদ্ধে পণ্যের অধিক মূল্য আদায়ের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা চলমান থাকবে বলে তিনি জানান।