শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

জুরাছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শিশু খাদ্য বিতরণ

৭২

॥ স্মৃতিবিন্দু চাকমা,জুরাছড়ি ॥

জুরাছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্কুলে ছাত্র-ছাত্রীদের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫এপ্রিল) সকালে উপজেলা সম্মেলন কক্ষে ২শত জন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়। শিশু খাদ্যর মধ্যে রয়েছে,গুঁড়ো দুধ,লেক্সাস বিস্কুট,হরলিক্স, মিল্ক মেরী বিস্কুট।

এসব উপকরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ, ১ নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমন চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা,ইউআরসি মোরশেদুল আলম সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ বলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মহোদয়ের সু পরামর্শে বিভিন্ন বিদ্যালয়ের গরীব ছাত্রছাত্রীদের মাঝে এসব শিশু খাদ্য বিতরণের উদ্যোগ নেওয়া হয়। এবং ভবিষ্যতে ও এসব কার্যক্রম সহ বিভিন্ন বিদ্যালয়ে গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ দেওয়া হবে বলে তিনি জানান।