শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

লামায় সেনাবাহিনীর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

৬৩

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার (২ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম পরিচালিত হয়।

সকাল ১১টায় লামা-আলীকদম সেনা জোনের (২৩-বীর) জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মঞ্জুরুল হাসান, পিবিজিএম, পিএসসি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, আলীকদম সেনা জোনের টুআইসি মেজর খালিদ, মেজর মোহাইমেন, রূপসীপাড়া ক্যাম্প কমান্ডার মোঃ কামাল উদ্দিন, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএম ইমতিয়াজ সহ প্রমূখ। নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ ইলিয়াছ এর নেতৃত্বে ডাঃ তাওসীফ হোসনে আরা, ডাঃ ফাহমিদা হক, ডাঃ জাহিদ ইমন সহ ২০ জন ডাক্তার ১০টি বুথে চিকিৎসা সেবা প্রদান করেন।

ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক দিনব্যাপী দুই সহস্রাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ দেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে ২০ জন ডাক্তার- চোখের সমস্যা, নাক-কান-গলা, হৃদরোগ ও বক্ষবেদী, লিভার-পরিপাক ও কিডনি, চর্ম ও যৌন, শিশু বিভাগ, ডায়াবেটিস ও ইউরিন টেস্ট, প্রসূতি ধাত্রীবিদ্যা ও স্ত্রী রোগ, নিউরোমেডিসিন, পেইন ক্লিনিক বাত ব্যথা, ফিজিক্যাল মেডিসিন বিভাগে রোগী দেখেন এবং এই সমস্ত রোগের ফ্রি মেডিসিন দেওয়া হয়।

এছাড়া বিনামূল্যে ফিজিওথেরাপি, ডায়াবেটিস টেস্ট, ইউরিন টেস্ট, ইসিজি, আলট্রাসনোগ্রাফি, লাংস চেকআপ টেস্ট করানো হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসা পাহাড়ি-বাঙ্গালী রোগীরা আলীকদম সেনা জোনকে ধন্যবাদ জানায় এবং ভবিষ্যতে সপ্তাহ ব্যাপী মেডিকেল ক্যাম্প করার অনুরোধ করেন।