শিরোনাম
মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের উদ্ভাবনে প্লাস্টিক বর্জ্য থেকেই জ্বালানি তেল উদ্ভাবনকাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভালংগদুতে উৎসবমূখর পরিবেশে বৈসাব উদযাপনে প্রস্তুতিমূলক সভাপ্রতিটি বোটে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট থাকা অতি জরুরিপর্যটন খাতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহনমূলক কাজের মাধ্যমে এই খাতকে শক্তিশালী করবেরাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রী

বান্দরবানে সাড়ে ১১ হাজার পিস ইয়াবা ধ্বংস

৫০

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানে নাইক্ষ্যংছড়ির থানার অভিযানের উদ্ধারকৃত ১১ হাজার ৮শত পিস ইয়াবা ধ্বংস করেছে বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকালে বান্দরবান আদালত চত্ত্বরে ২টি মামলায় আটককৃত সাড়ে ৩৫ লক্ষ টাকা মুল্যে ইয়াবা ধ্বংস করেন বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হক।

নাইক্ষ্যংছড়ি থানা তথ্য মতে, গত ১৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে নাইক্ষ্যংছড়ি থানার’র এস আই অমর চন্দ্র বিশ্বাস ডিউটি সময় পরিত্যাক্ত অবস্থায় ব্রিজের উপর এক কোণে নীল রঙের পলিথিনে মোড়ানো ৯হাজার ৯শত পিস উদ্ধার করে।

অন্যদিকে ১৬ মার্চ রাতে নাইক্ষ্যংছড়ি থানা এস আই এনায়েত উল্লাহ অভিযান চালিয়ে ধুমধুম ইউনিয়িনে ইয়াহিয়া রাবার বাগানে প্রবেশ মুখে মোঃ জান্নাত উল্লাহ ও মোঃ আনোয়ার হোসেনাসহ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানা আরো জানায়, মাদকের অভিযান পরিচালনায় যেসব মাদকব্যবসায়ী আটক করা হয়েছে তাদের বিরুদ্ধের মাদক আইনের মামলা নং ১৮(২) ও জিয়ার ৮৮/২২ অভিযুক্ত করে বান্দরবান জেলা কারাগারে প্রেরণ করা হয়।

এসময় কোর্ট মালখানা সিএস আই গিয়াস উদ্দীন, নন জি আর ও রাজিব,সহকারী সজল কান্তি দে, নাইক্ষ্যংছড়ি থানা’র এস আই শুভ পালসহ গণমান্য ব্যক্তির্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৭ মার্চ সোমবার বিকালে ৪কোটি টাকা মূল্যের ১ লক্ষ ৩১ হাজার ৯শত ২০ পিস ইয়াবা ধ্বংস করেন চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল হোসেন।