শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের মাঝে মতবিনিময়

৪৪

॥ আকাশ মারমা মংসিং বান্দরবান ॥

বান্দরবান সেনা জোনের আয়োজনে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগনদের মাঝে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ মাচর্) সকালে সদর সেনা জোনের মাল্টিপারপাস শেইড হলে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের মাঝে মতবিনিময় হয়।

এসময় বান্দরবান জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মিসবাহুল ইসলাম ফুয়াদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান পিএসসি।
বক্তব্যে জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান,পিএসসি বলেন, সেনাবাহিনী জনগণের আস্থার একটি নাম। সেনাবাহিনী সর্বদা জনগণের কঠোর নিরাপত্তা বিধানের পাশাপাশি তাদের সুখে-দুঃখে সর্বদা পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছে।

তিনি আরো বলেন, আপামর জনগণের সুষম অধিকার নিশ্চিত করা ও জনগণের মৌলিক চাহিদার উপর গুরুত্বারোপ করে জীবন যাত্রার মান উন্নয়নে সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে নিরাপত্তা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।

এসময় সদর উপজেলার, জামছড়ি, সুয়ালক, কুহালং, টঙ্কাবতী ও রাজবিলা ইউনিয়নসহ মোট ৬ টি ইউনিয়নে জনপ্রতিনিধি ও সদস্যগণদের মাঝে সংর্বধনা তুলে দেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান,পিএসসি।

অনুষ্ঠানে শেষে সদর ইউপি চেয়ারম্যান অংসাহ্লা মারমা, সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা, জামছড়ি ইউপি চেয়ারম্যান ক্যসিংশৈ মারমা, কুহালং ইউপি চেয়ারম্যান মংপু মারমা, টংঙ্কাবতী ইউপি চেয়ারম্যান মায়াং ম্রো ও রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্য অংপ্রু সহ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ওয়ার্ড সদস্য ও সদস্যা বৃন্দসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।