শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

নানিয়ারচর জোনের নব নির্বাচিত ইউপি ও মেম্বারদের সাথে আলোচনা সভা

৪৪

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটির নানিয়ারচরে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মত বিনিময় সভা করেছে নানিয়ারচর জোন (১০বীর)। বুধবার (৩০ মার্চ) সকালে উপজেলা পরিষদ হল রুমে নানিয়ারচর জোনের সুদক্ষ দশ এর আয়োজনে মত বিনিময় সভা সভাপতিত্ব করেন নানিয়ারচর জোন কমান্ডার এসএম রুবাইয়াত হুসাইন (পিএসসি)।

সভায় নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, নির্বাহী অফিসার ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, অফিসার ইনচার্জ সুজন হালদার, ২নং নানিয়ারচর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, বন্দুকভাঙা ইউপি চেয়ারম্যান অমর চাকমা, কুতুকছড়ি প্যানেল চেয়ারম্যান পদ্ম কুমার চাকমা, সাবেক্ষ্যং ইউপি প্যানেল চেয়ারম্যান উত্তমপ্রিয় চাকমাসহ নানিয়ারচর জোনের দায়িত্বরত ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ আসনের ইউপি সদস্যগণ উপস্থিত ছিনেন।

জোন কমান্ডার বলেন, আপনাদের সকলের আন্তরিকতায় ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। আপনারা জনগনের প্রতিনিধি জনগণের উন্নয়নে আপনারা কাজ করে যাবেন। অস্ত্রবাজি, চাঁদাবাজি ও প্রাণ নাশের হুমকি দিয়ে পার পাওয়া যাবেনা। আপনাদের যে কোন সহযোগিতায় নানিয়ারচর জোন আপনাদের পাশে থাকবে।

নির্বাহী অফিসার ফজলুর রহমান জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, আপনারা এখন জনগণের সেবক। সঠিকভাবে দায়িত্ব পালন করে জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করবেন। সকল প্রকার তথ্য দিয়ে প্রশাসন কে সহযোগিতা করবেন। নানিয়ারচর উপজেলা প্রশাসন আপনাদের পাশে থাকবে।

এসময় জোন কমান্ডার নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে মুক্ত আলোচনা করেন। আলোচনায় ইউপি চেয়ারম্যান ও সদস্যরা এলাকার নানাবিধ সমস্যা উত্থাপন করলে জোন কমান্ডার, নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান এসব সমস্যা সমাধানে জনপ্রতিনিধিদের প্রতি আশ্বাস প্রদান করেন।