শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির প্রতীকী অনশন

৪৯

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে প্রতীকী অনশন পালন করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি। এতে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেয়।

বুধবার (৩০মার্চ) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রতীকী অনশনের আয়োজন করা হলেও প্রশাসন বাধা দেওয়ায় তাৎক্ষণিক স্থান পরিবর্তন করে ভাঙ্গাব্রীজ এলাকায় খাগড়াছড়ি চেম্বার অব কর্মাস গেইটের সামনে প্রতীকী অনশন পালন করে সংগঠনটি।

জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন আবছার, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভপতি মোঃ নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমন, মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ান সহ জেলা, উপজেলা, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সঞ্চালনায় করেন জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আনিসুর রহমান আনিক।

এসময় বক্তারা বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন বৃদ্ধিতে নিম্ন ও মধ্য আয়ের মানুষ কেনাকাটা করতে পারছে না। কিন্তু লুটপাটের সরকার নির্বিকার ভূমিকা পালন করছে। উন্নয়নের ফিরিস্তি দিয়ে তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে বলেও মন্তব্য করেন তারা।