শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

লামায় জীপগাড়ির চাকায় পিস্ট হয়ে যুবক নিহত

৫৭

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

লামা চকরিয়া সড়কের ইয়াংছা এলাকায় যাত্রীবাহী জীপ গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে এক মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে। সোমবার (২৮ মার্চ) সকাল ৮টায় ইয়াংছার বদুরঝিরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত ছোটন শীল (২৬) আলীকদম উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবের মিয়া পাড়ার মৃত পরীমল শীলের ছেলে। ছোটন শীল কিয়াম নামে কোকারিজ কোম্পানিতে লোহাগাড়ায় চাকরি করত।

এ ঘটনার প্রত্যেক্ষদর্শী বদুরঝিরি এলাকার কামাল উদ্দিন (৬৫) ও সুমি আক্তার (২৪) বলেন, মোটর সাইকেলটি লামা থেকে চকরিয়া ও জীপ গাড়িটি চকরিয়া থেকে যাত্রী নিয়ে লামা যাচ্ছিল। জীপ গাড়িটি বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলটিকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। জীপের গাড়ির চাকা নিহতের মুখমন্ডলের উপর দিয়ে যাওয়ার কারণে নিহতের মুখ থেতলে গেছে এবং মাথায় থাকা হেলমেটটি ভেঙ্গে গেছে।
নিহতের বড় ভাই সজীব শীল (৩৭) বলেন, আমার ছোট ভাই ছোটন শীল ছুটিতে বাড়িতে এসেছিল সকাল ৭টায় লোহাগাড়া কর্মস্থলে যাওয়ার জন্য মোটর সাইকেল নিয়ে বের হয়। যাত্রা পথে জীপ গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ঘটনার পরপরই লামা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ লামা থানায় নেয়া হচ্ছে।