শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

থানচিতে জাতীয় গণহত্যা দিবস পালিত

৪৭

॥ থানচি উপজেলা প্রতিনবধি ॥

বান্দরবানে থানচিতে যথাযথভাবে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে নানান আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫শে মার্চ) সকালে থানচি উপজেলা পরিষদের মিলনায়তন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতাউল গনি ওসমানী সভাপতিত্বে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী-লীগের সভাপতি থোয়াইহ্লা মং মারমা।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন, উপজেলা প্রশাসন (এসিল্যান্ড) সহকারী কমিশনার ভূমি রাহুল চন্দ, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায়, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ প্রমূখ। এছাড়াও উপজেলা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী, স্থানীয় সাংবাদিক, শিক্ষক, এলাকার প্রতিনিধি, সুশীল সমাজে ব্যক্তিবর্গ এবং উপজেলা পরিষদের কর্মকর্তা- কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চের রাতের অন্ধকারে ‘অপারেশন সার্চলাইট’ নামের পাকিস্তানি জল্লাদ বাহিনী দানবীয় নিষ্ঠুরতায় ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতাকামী নিরস্ত্র বাঙালির ওপর। এই কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী ঠাণ্ডা মাথায় নিরস্ত্র, নিরপরাধ ও ঘুমন্ত সাধারণ বাঙালির ওপর যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল তা পৃথিবীর ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যার নজির।

বক্তারা আরো বলেন, ২০১৭ সাল থেকে এ দিনটি ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন করা হচ্ছে, এবং জাতীয় গণহত্যা দিবসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান বক্তারা।