শিরোনাম
মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের উদ্ভাবনে প্লাস্টিক বর্জ্য থেকেই জ্বালানি তেল উদ্ভাবনকাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভালংগদুতে উৎসবমূখর পরিবেশে বৈসাব উদযাপনে প্রস্তুতিমূলক সভাপ্রতিটি বোটে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট থাকা অতি জরুরিপর্যটন খাতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহনমূলক কাজের মাধ্যমে এই খাতকে শক্তিশালী করবেরাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রী

খাগড়াছড়িতে কিশোরীকে গণধর্ষনে দুইজনের যাবজ্জীবন কারাদন্ড

৪১

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়িতে ১৭ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষনের দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে বিচারিক আদালত। একই সাথে ১০ লক্ষ টাকা করে অর্থদন্ড দেয়া হয় তাদের। রায়ে উক্ত অর্থ ভিকটিমের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহষ্পতিবার (২৪ মার্চ) দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক মুহাং আবু তাহের এই রায় দেন। সাজাপ্রাপ্ত আসামীরা হলো, রেজাউল হাওলাদার (৩৭), পিতা হানিফ হাওলাদার, খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার কাঁঠালবাগান একই এলাকার মোঃ সাবু মিয়া (৩৫), পিতা মৃত জামাল মিয়া। রায় ঘোষনার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিল।

মামলার সূত্রে জানা যায়, বিগত ২০১৬ সালের ১৭ এপ্রিল খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আসামী সাবু মিয়ার বাগানবাড়ীতে সাবু মিয়া এবং রেজাউল হাওলাদার ওই কিশোরী (১৭)র হাত মুখ বেঁধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার কিছু দিন পর ভিকটিম লজ্জা অপমান সইতে না পেরে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে।

পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর যুক্তি তর্ক উপস্থাপন শেষে আদালত দুইজনকে যাবজ্জীবন কারাদন্ডের রায় দেন। একই সাথে প্রত্যেকজনকে ১০ লক্ষ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। জরিমানাকৃত অর্থ ঘটনায় নিহত ভিকটিমের পরিবারকে দেয়ারও নির্দেশ দেয়া হয়।

এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবি (পিপি) এডভোকেট বিধান কানুনগো। তিনি জানান, এমন রায় সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। অপরাধীরা এমন অপরাধে আর কেউ সাহস পাবে না। প্রতিষ্ঠিত হবে আইনের শাসন।