শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রোয়াংছড়িতে মুজিব উৎসব সুবর্ণ জয়ন্তী মেলায় পুরস্কার বিতরণ

২৯

॥ হ্লাছোহ্রী মারমা রোয়াংছড়ি ॥

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ ইং উপলক্ষে রোয়াংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহ ব্যাপী মুজিব উৎসব ও সুবর্ণ জয়ন্তী সমাপ্ত অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) বিকালে জাতীয় শিশু দিবস উপলক্ষে রোয়াংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহ ব্যাপী মুজিব উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলায় সমাপ্তির অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন সঞ্চালনায় সভাপতিত্ব করেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফোরকান এলাহি অনুপম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা,বিশেষ অতিথি ছিলেন আথুইমং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইচিংপ্রু মারমা রোয়াংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মান্নান।

স্টলে বিজয়ীদের প্রথম পুরষ্কার পেয়েছেন রোয়াংছড়ি ফায়ার সার্ভিস, দ্বিতীয় পুরস্কার উপজেলা কৃষি অফিস, তৃতীয় পুরস্কার তথ্য আপা প্রকল্প ও সকল স্টলে অংশগ্রহণ দপ্তরকে শান্তনা পুরস্কার বিতরণ করা হয়। রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের রচনা প্রতিযোগীতা ও রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কবিতা প্রতিযোগীতায় ৫ম শ্রেণীর ছাত্র হ্লাশৈউ মারমা প্রথম পুরস্কার প্রাপ্ত হয়েছে।

এ সময়ে উপস্থিত ছিলেন প্রত্যক সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও এনজিও গ্রাউস সংস্থার উন্নয়ন কর্মীসহ প্রমুখ।