শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মাটিরাঙ্গায় ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম’ বিষয়ক অবহিতকরন সভা

৩৩

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর সাব-কম্পোনেন্ট ‘আউট অব স্কুল চিলড্রেন’ কার্যক্রমের আওতায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ মার্চ) সকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আয়োজনে এবং প্রোগেসিভ ও এনজিও আনন্দ এ কর্মশালার বাস্তবায়ন করে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব এর সভাপতিত্বে অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো খাগড়াছড়ির সহকারী পরিচালক মোঃ আবু নাজের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কর্মশালায় জানানো হয় চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় সারাদেশে চলমান কার্যক্রমে ৮ থেকে ১৪ বছর বয়সী বিদ্যালয় বহির্ভুত শিশুদের শিক্ষার মূল ধারায় সংযুক্ত করার লক্ষ্যে মাটিরাঙার ৭০টি শিখন কেন্দ্র স্থাপনের মাধ্যেমে শিক্ষা প্রদান প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রতিটি শিখনকেন্দ্রে ১৫ থেকে ৩০জন শিক্ষার্থী রয়েছে ।
আনন্দ’র জেলা সমন্বয়কারী আলোক প্রদীপ ত্রিপুরার সঞ্চালনায় দিনব্যাপী কর্মশালায় বক্তব্য রাখেন, মাটিরাঙা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিন, উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা মোঃ রাইয়ান আলম, বেলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রহমত উল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ যে রুপকল্প বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে তারই অংশ হিসেবে দেশের প্রত্যেকটি শিশু তাদের শিক্ষা গ্রহনের অধিকার পাবে। কোন শিশু শিক্ষার আওতা থেকে বাদ পড়বে না। কোন বাচ্চা যাতে স্কুলের বাইরে না থাকে, সবাই যাতে শিক্ষার সুযোগ পায়। নির্বাচিত জনপ্রতিনিধিদের এই প্রকল্প বাস্তবায়নে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

কর্মশালায় মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা আমান উল্যাহ খান, বড়নাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইলিয়াছ, মাটিরাঙা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, বিভিন্ন বিভাগীয় প্রধান, নির্বাচিত জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।