শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

দীঘিনালায় পুষ্টি কার্যক্রম জোরদারকরনে গোলবেবিল বৈঠক

৩৩

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালায় পার্বত্য জেলার প্রেক্ষিতে পুষ্টি কার্যক্রম জোরদারকর শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ মার্চ) বিকালে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি আয়োজনে এনজিও লিডারশীপ টু এনইসির এডইকুয়েট নিউট্রিশন প্রকল্প সহযোগীতায় পার্বত্য জেলার প্রেক্ষিতে পুষ্টি কার্যক্রম জোরদারকরন গোলটেবিল বৈঠক উদ্বোধন করেন সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা।

গোলটেবিল বৈঠক অংশ নেয় কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, দীঘিনালা সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক অনুপ চন্দ্র চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা নুরে আলম ছিদ্দিকী, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মো জাহাঙ্গীর আলম সরকার, হেডম্যান এসোসিশেন এর সভাপতি প্রান্তর চাকমা, হেডম্যান ত্রিদ্বীপ বায় পোমাং সাংবাদিক পলাশ বড়ুয়া, সাংবদিক মো: সোহেল রানা , আক্তার হোসেন প্রমূখ।

বৈঠকে কৃষি কর্মকর্তা বলেন, শাক সবজি রান্না করা সময় অবশ্যই তেল দিয়ে রান্না করতে হবে, পানি এর তেল মিশে ভিটামিন এ উৎপাদন হয়। ভিটামিন সি সম্মৃদ্ধ খাবার রান্না করলে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। সকল খাবার পরিমান মত খেতে হবে।

এনজিও লিডারশীপ টু এনইসির এডইকুয়েট নিউট্রিশন প্রকল্পের দীঘিনালা সমন্বয়ক সুনয়ন চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম এলাকায় মা ও শিশু পুষ্টি অবদানের জন্য দরিদ্র জনগোষ্ঠির জন্য উন্নত ও টেকসই পুষ্টি বিষয়ক সচেতনতা সৃষ্টি করা এবং গর্ভবর্তী ও প্রসূতি মা ও কিশোর কিশোরি পরোক্ষ পুষ্টি বিষয়ক সচেতনতা, চাহিদা ও অভ্যাসগত পরিবর্তন বৃদ্ধি করা। ইউনিয়ন পর্যায়ে পুষ্টি বিষয়ে উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহনে সহযোগিতা করা ।

উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুুস্তফা বলেন, পার্বত্য জেলার প্রান্তিক জনগোষ্ঠির মাঝে পুষ্টি সম্পর্কে ধারনা দিতে হবে। স্বাস্থ্যগত অভ্যাসগুলো মেনে চলতে হবে। খাদ্যের পুষ্টি গুন সম্পর্কে জানাতে হবে। পুষ্টিগুন ঠিক রাখতে হলে কি ভাবে খাবার রান্না করতে হবে।