শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

থানচিতে ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন করে টাকা দাবি

৫৫

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

“প্রতারক একটি চক্র থানচি ইউএনও’র মোবাইল ক্লোন করে টাকা দাবি করা হচ্ছে, কোন প্রকার টাকা লেনদেন করবেন না। বান্দরবান থানচি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতাউল গনি ওসমানী গুরুত্ব বক্তব্য প্রদানে শেষে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, থানচির ইউএনও’র সরকারি মোবাইল নাম্বারে ক্লোন করে বিভিন্ন স্কুলের শিক্ষকসহ উপজেলা বিভিন্ন ব্যক্তির কাছে কল করে টাকা দাবি করেছে একটি প্রতারক চক্র। ইউএনও ভূয়া পরিচয়ে অনেকে কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে, এতে কেউ কোন ধরনে বিভ্রান্ত না হওয়ার এবং কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সকলকে অনুরোধ জানান তিনি।

সোমবার (২১ মার্চ) সকালে থানচি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সভাপতি ও উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা উপস্থিত থেকে মাসিক সমন্বয় সভাতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এসময় আরো উপস্থিত আছেন, উপজেলা প্রশাসন (এসিল্যান্ড) সহকারী কমিশনার ভূমি রাহুল চন্দ, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ), স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ প্রমূখ। এছাড়াও উপজেলা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তাগণ, শিক্ষক, এলাকা প্রতিনিধি, সুশীল সমাজে ব্যক্তিবর্গ এবং উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।