শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাজস্থলীতে ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১, আহত আরো ৩

৮৫

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলাতে সরকারি খাদ্য সরবরাহ পরিবহনকারী ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রার চালক হলাথোয়াচিং মারমা (৩৫) নিহত হয়েছে। শনিবার দুপুরে রাজস্থলীর ২নং গাইন্দ্যা পাড়া সড়ক এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে। এ সময় মাহিন্দ্রায় থাকা ৩জন যাত্রী আহত হন। তাদের মধ্যে আশংকাজনক ২জনকে চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। অপর একজনকে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধতি দিয়ে বলেন, চট্রগ্রাম থেকে সরকারি খাদ্য সরবরাহ বহনকারী ট্রাক পণ্য নিয়ে রাজস্থলীর উদ্দেশ্যে আসছিলো। ইসলামপুর ৫ নং বাজার হতে যাত্রী নিয়ে মাহিন্দ্রা গাড়ীটি গাইন্দ্যা সড়কে পৌছালে হটাৎ বিপরীতমুখী সরকারি খাদ্য সরবরাহ ট্রাক গাড়ী নং ( ফরিদপুর – ট১১-০১৭০) সাথে মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রা গাড়ীটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রার চালক হলাথোয়াচিং মারা যায় এবং ৩ যাত্রী আহত হয়।

রাজস্থলী চন্দ্রঘোনা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু ছালেহ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাহিন্দ্রা ও ট্রাক আমাদের জিম্মায় রয়েছে। গুরুতর আহত ২ জনকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানোর ব্যবস্থা করেছি। দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।