শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আলীকদমে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

১২০

॥সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥

আলীকদমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ ইং উপলক্ষে প্রথম প্রহরে উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে আলীকদম উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

আলীকদম উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামী লীগ, পুলিশ, সরকারি বেসরকারি অধিদপ্তর ও এনজিও সংস্থা গুলো। এ উপলক্ষে আলীকদম উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ নানান কর্মসূচির আয়োজন করে। সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। তার পরপরই উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি আলীকদম বাজারের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মুখে এসে শেষ হয়।

এদিকে জাতীয় শিশু দিবস উপলক্ষে আলীকদম উপজেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহ ব্যাপী মুজিব উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় সরকারি বেসরকারি অধিদপ্তর, এনজিও সংস্থারা স্টল নিয়ে অংশ নেয়। বৃহস্পতিবার দুপুরে সপ্তাহ ব্যাপী মেলার উদ্বোধন করা হয়। এছাড়া আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে আলীকদম উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। বর্ণাঢ্য র‌্যালীটি আলীকদম বাজারস্থ দলীয় কার্যালয় সম্মুখ হতে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাজী শামীম এর সভাপতিত্বে ইন্সিট্রাক্টর মোঃ আলমগীর এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ নাছির উদ্দীন সরকার অফিসার ইনচার্জ আলীকদম থানা,বিজুস রায় আলীকদম উপজেলা কৃষি অফিসার,আসিফ মাহমুদ আলীকদম উপজেলা প্রকৌশলী অফিসার, ডাঃ মাহতাব উদ্দীন চৌধুরী আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা।