শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মানিকছড়িতে ভ্যালু চেইন বিষয়ক প্রশিক্ষণ প্রদান

৩৬

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের’র উদ্যোগে দিনব্যাপী ভ্যালু চেইন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বিভিন্ন পাড়া পর্যায়ে গত ১৩ মার্চ থেকে শুরু হয় দিনব্যাপী প্রশিক্ষণ বুধবার (১৬ মার্চ) শেষ হয়েছে।

প্রকল্পের উপকারভোগী ৬৫জন পুরুষ ও ১৪৫জন মহিলাসহ মোট ২১০জনকে উক্ত প্রশিক্ষণ প্রদান করা হয়। উপজেলার রাঙ্গাপানি, মলঙ্গীপাড়া, ভুতাইছড়ি পুরাতন পাড়া, বড়ডলু ডেপুয়া পাড়া, দুরছড়ি পাড়া, ভুধং পাড়া, জমিনের আগা পাড়া, মানিকছড়ি সদর, তিনট্যহরী, বাটনাতলী ইউনিয়নসহ বিভিন্ন পাড়া পর্যায়ে ভ্যালু চেইন বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়। উপজেলা কৃষি অফিসার মোঃ হাসিনুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালাহ উদ্দীন কাউসার আফ্রাদ, সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মানসহ উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ উক্ত প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণে ভ্যালু চেইন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান। এছাড়াও প্রশিক্ষকগণ একটি বীজ বা ফসল উৎপাদনের পর তা কোন প্রক্রিয়াজাত করলে কৃষকরা বেশি লাভবান হবে সে সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন। এছাড়াও গ্রামীণ উন্নয়নের আলোকে ভ্যালু চেইনের ধারণা প্রদান ও নীতিমালা সম্পর্কে আলোচনা করা হয় এবং বিভিন্ন আধুনিক প্রযুক্তির মাধ্যমে বীজ সংরক্ষণ করে উৎপাদন বৃদ্ধি করা যায়, যা ভ্যালু চেইনের গুরুত্ব বহণ করে।