শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

দীঘিনালায় ইউপিডিএফ’র অবরোধে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ভোগান্তিতে যাত্রীরা

৪৩

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার সড়কে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসীত) দলের সড়ক অবরোধে বুধবার (১৬মার্চ) সকাল থেকে দীঘিনালা থেকে সারাদেশের দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। অভ্যন্তরিন সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও বাবুছড়ার সাথে উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। হঠাৎ করে দূরপাল্লার যান চলাচল বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে ঢাকা ও চট্টগ্রাম মূখী যাত্রীরা।

সকালে পুলিশ পাহাড়ায় গাড়ী চলাচলের কথা থাকলেও নিরাপত্তার অজুহাতে দূরপাল্লার কোন বাস দীঘিনালা থেকে ছেড়ে যায়নি। সকল যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেয়া হয়েছে। এতে বেশী ক্ষতি পড়েছেন ট্যুরিষ্ট ও দূরপাল্লার যাত্রীরা। এ বিষয়ে দীঘিনালা শান্তি পরিবহনের লাইনম্যান প্রভাত চাকমা (২৫) বলেন, গতকাল অজ্ঞাত নামে একজন ফোন করে অনির্দিষ্ট কালের অবরোধ মেনে চলার নির্দেশ দিয়েছে। নিরাপত্তার কারণে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে যাইনি। তবে ঢাকা-চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাস বুধবার সকালে কোন বাধা ছাড়াই দীঘিনালায় পৌছেছে।

দীঘিনালা-সাজেক সড়কে কঠোর নিরাপত্তা বাহিনীর টহলের মাধ্যমে পর্যটক বাহী গাড়ি চলাচল করতে দেখা যায়। উপজেলার একাধিক জায়গায় পুলিশ ও সেনাবাহিনীর টহল চলমান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীঘিনালায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ইউপিডিএফের কোম্পানি কমান্ডার মিলন ওরফে সৌরভ চাকমা আটকের পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়। এ ঘটনায় ইউপিডিএফ অভিযোগ করে নিরাপত্তা বাহিনীর প্রহারে সৌরভ চাকমার মৃত্যু হয়। এর প্রতিবাদে দীঘিনালা-খাগড়াছড়ি, দীঘিনালা-সাজেক, দীঘিনালা- বাঘাইছড়ি, দীঘিনালা- লংগদু সড়কে অনির্দিষ্ট কালের জন্য সড়ক অবরোধের ঘোষণা দেয় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপ।
এ বিষয়ে দীঘিনালা থানা ডিউটি অফিসার এসআই মুন্নি বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশের বিশেষ টহল চলমান রয়েছে।