শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

লামায় ইটবাহী ট্রাক উল্টে নিহত ২, আহত আরো ৪

৩৬

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামা উপজেলায় ব্রিকফিল্ডের ইট বহনকারী ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪ জন। মঙ্গলবার (১৫ মার্চ) রাত ৭টায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা শামুকছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই লামা ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী চকরিয়া সরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকী আহত চার জনকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত ও আহতরা সকলে নোয়াখালী হতে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকায় ব্রিকফিল্ডে কাজ করতে আসেন বলে জানা গেছে। স্থানীয় কেউ তাদের চিনতে না পারায় তাদের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনায় প্রত্যেক্ষদর্শী মোঃ এরশাদ ও নাজিম উদ্দিন বলেন, ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকার কাঁঠালছড়াস্থ ‘পিবিএন’ ব্রিকফিল্ড থেকে ইট বোঝাই করে ট্রাকটি চকরিয়া যাচ্ছিল। এসময় কিছুদুর আসার পরে ইয়াংছা শামুকছড়া ব্রিজের পাশে ট্রাকটি খাদে পড়ে যায় এবং গাড়িতে থাকা শ্রমিকরা ট্রাক ও ইটের নিচে চাপা পড়ে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চকরিয়া হাসপাতালে পাঠানো হয়। গাড়িটির লাইসেন্স নাম্বার চট্টমেট্রো-৪০১।

বিষয়টি নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল ও ময়নাতদন্তের জন্য চকরিয়া হাসপাতালে চকরিয়া থানা থেকে পুলিশ গেছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আমাদের হেফাজতে আছে এবং দুর্ঘটনার গাড়ির ড্রাইভার পলাতক রয়েছে।