শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

দীঘিনালায় শান্তি পরিবহনের বাসে দূর্বৃত্তের আগুন

৩৪

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দূর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে শান্তি পরিবহনের নাইট কোচের একটি বাস। মঙ্গলবার বিকালে উপজেলার দীঘিনালা ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কিছুই জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরে-নবী জানান, শান্তিপরিবহনে আগুন লাগার ঘটনা শুনামাত্র ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা-ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রন আনে।

খাগড়াছড়ি শান্তিপরিবহনের অফিস সহকারী সুমন দেবনাথ জানান, শান্তিপরিবহন বাবুছড়া বাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪১০৪১) গাড়িটিতে দূর্বৃত্তরা আগুন দেয়। এতে কোন যাত্রী হতাহত না হলেও গাড়িটি আগুনে পুড়ে যাওয়ায় অন্তত ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

দীঘিনালা ইউপির চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আগুনে পুড়ছে শান্তিপরিবহন। কারা এ ঘটনা ঘটিয়েছে তা বলা যাচ্ছে না।

খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সক্রিয় রয়েছে।