শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

বান্দরবানে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

৩৮

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

‘মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে সফলতা ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস

মঙ্গলবার (১০ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক চত্বর হয়ে প্রধান সড়ক হয়ে র‌্যালী বের করে পুনরায় একই স্থানে এসে সমাপ্তি হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনের কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ডা. মোঃ শেখ ছাদেক সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুছ ফরাজি, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলছুম, বান্দরবান ডেপুটি সিভিল সার্জন থোয়াই অংচিং মারমা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা নাজমুল আলম, আনসার সার্কেল এডজিডেন্ট মো. হেলাল উদ্দীনসহ সরকারী বেসরকারী কর্মকর্তা ও গনমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

সভায় ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, দুর্যোগ হওয়ার আগে আমাদেরকে আগাম ব্যবস্থা নিতে হবে। যাতে আগাম প্রস্তুতি মাধ্যমে দুর্যোগের মোকাবেলা করতে পারি। তবে বর্তমান সময়ের ফেব্রুয়ারী হতে মে মাসের মধ্যখানে অগ্নিকান্ডের ঘটে। সেই অগ্নিকান্ডের বিভিন্ন দুর্গম এলাকায় ঘরবাড়ি পূড়ে যায়। সেই দিকে লক্ষ্যে করে আমরা ফায়ার সার্ভিসকে প্রস্তুত থাকাত জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সাথে অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থদেরকে চাউল টিন, ইত্যাদি ঘটনা হওয়ার সাথে ত্রাণ পৌছে দিচ্ছি।

তিনি বক্তব্যে আরো বলেন, পাহাড়ের বিভিন্ন এলাকায় হেডম্যান ও কারবারীদের নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে জুম পাহাড়ের অগ্নি দিলে সহজভাবে ফায়ার লাইন ব্যবস্থা রাখে। কেননা একজনের কারণে অন্যজনের ক্ষতি সম্মুক্ষীন পড়তে না হয়। পাশাপাশি বন্যায় ও দুর্যোগ মোকাবেলায় মাঠে ম্যাজিষ্ট্রেট থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তাই সবাইকে ঐক্যভাবে কাজ করার আহব্বান জানান তিনি।