শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রোয়াংছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৪৩

 ॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥

“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পলিত হয়েছে।

মঙ্গলবার (৮মার্চ) সকালে রোয়াংছড়ি উপজেলায় প্রাঙ্গণে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা হাব্বিবুন নেছার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা ও বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা। সভায় এনজিও সংস্থা গ্রাউস, বান্দরবান পাবর্ত্য জেলা পরিষদ, ব্রাক, কারিতাস, গ্রীণল্যন্ডসহ অংশগ্রহণ করেছেন।

সভায় প্রধান অতিথি চহাইমং মারমা বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে যেতে পারে সে ব্যাপারে পুরুষকে সহযোগিতা করতে হবে। নারীদের সমান ভাগে সম্পত্তিতে ন্যায্য অধিকার পায় সে ব্যাপারে নারী-পুরুষ উভয়কে এগিয়ে আসতে আহবান জানান তিনি।

গ্রাউস এনজিও ফোকাল পারসন উমংসিং মারমা বলেন, সব কাজকে সমানভাবে অগ্রধিকার দিলে নারীরাও পুরুষের পাশাপাশি সব কাজে দক্ষভাবে গড়িয়ে তুলতে পারে। আলোচনায় নারীর অগ্রযাত্রায় সাহসী ভূমিকা রাখার জন্য আহবান জানান তিনি।

এসময়ে অনুষ্ঠানে পল্লীসমাজ সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজ প্রতিনিধি, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।