শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা দুর্ঘটনায় নিহত-১

৪৬

॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥

বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় সিং নু মং মারমা (২৮) নামে মাহিন্দ্রা চালক নিহত হয়েছে। সে সদর উপজেলা ৬নং জামছড়ি ইউনিয়নের লাফাইমুখ পাড়া এলাকার চিমংপ্রু মারমার ছেলে।

মঙ্গলবার (৮ মার্চ) সকালে বান্দরবান সদর উপজেলার ২নং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সোনাইঝিড়ি এলাকায় এ দুর্ঘনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বান্দরবান শহর হতে একটি জীপ গাড়ী মালামাল বোঝাই করে কুহালং উদ্দেশ্য রওনা দেয়। এসময় ভাঙ্গামুরা নামক এলাকায় রাস্তায় ঢালুতে নামলে গাড়ীটি ব্রেকফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাহাড়ের ঢাল থেকে খাদে পড়ে গেলে ৩ জন যাত্রী লাফ দিয়ে বেঁচে গেলেও ঘটনাস্থলে চালক সিং নু মং মারমা (২৮) মারা যায়।

এ বিষয়ে বান্দরবান সদর থানার এস আই গোবিন্দ বলেন, ঘটনাস্থল থেকে চালকের লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।