শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

থানচিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৭৩

॥ চিংথোয়াই অং মার্মা থানচি ॥

“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ আগ্রগণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে থানচিতে যথাযথভাবে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক আয়োজনে নারী দিবসের আলোচনা সভাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতাউল গনি ওসমানী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ), উপজেলা মহিলা বিষয়ক এর সভাপতি বকুলী মারমা, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম) প্রমূখ। এছাড়াও উপজেলা সরকারি বেসরকারি কর্মকর্তা, এনজিও, স্থানীয় সাংবাদিক, নারী-পুরুষ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নারীদের সুরক্ষার মাধ্যমেই আগামী দিনের সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব। নারীদের সঠিকভাবে যত্ন নেয়া এবং পরিবারের সকলের সাথে সুন্দরভাবে জীবনযাপন করার মাধ্যমেই একজন নারীর ভবিষ্যৎ আরো নতুনরুপে সৃষ্টি হয়।

বক্তারা আরো বলেন, অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকসহ উন্নয়নের সব ক্ষেত্রে নারীর সমান অংশীদারি এবং সম-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি-বেসরকারিভাবে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশে নারীসমাজের আর্থ-সামাজিক উন্নয়ন, নারী অধিকার রক্ষা, নারীর ক্ষমতায়ন ও সমতার উন্নয়নে দিবসটির গুরুত্ব অপরিসীম।