শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

আমি তোর গরু চুরি করেছি, তুই যা ইচ্ছে তা কর

৩৭

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামা পৌরসভার ৮নং ওয়ার্ড ফকির পাড়ায় নুর জাহান বিবি নামে এক বিধবা নারীর গর্ভবতী গাভী চুরির অভিযোগ উঠেছে। গাভীটি ফিরিয়ে দিতে অনুরোধ করলে উল্টো বিবাদীরা নুর জাহান বিবিকে গালিগালাজ, হুমকি-ধমকি দিতে থাকে। নিরুপায় হয়ে বিধবা নারী গাভীটি উদ্ধারে শনিবার (৫মার্চ) লামা থানায় অভিযোগ দায়ের করে। গাভীর মালিক নুর জাহান বিবি লামা পৌরসভার ফকির পাড়ার মৃত আব্দুর রহমান এর স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারী সোমবার রাত ১টায় নুর জাহান বিবি তার গোয়াল ঘরে একটি গর্ভবর্তী গাভী বেঁধে রাখে। বিবাদী ইতিপূর্বেও উক্ত গরুটি দুইবার চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে ওয়ার্ড কাউন্সিলর উক্ত গাভীটি উদ্ধার করে দিলেও ঘটনার দিন পূর্বের ন্যায় আবারো চুরি হলে পরের দিন সকালে আবুল কাসেমকে জিজ্ঞাসাবাদ করলে সে ও তার স্বজন মনু মিয়া, রাবেয়া বেগম, হাছি নুর, কামাল মিয়া বাদীর সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারার জন্য তেড়ে আসে। এবং বলে তোর গাভী চুরি করেছি তুই পারলে আমাকে যা ইচ্ছে তা কর। বিবাদীগণ সবাই ১নং বিবাদীর আত্মীয় স্বজন। এ কর্মকান্ডের বিষয়ে ওয়ার্ড কাউন্সিলরকে জানালে তিনি বিবাদীগণকে ডাকলে তার কোন কর্ণপাত করেনি। এঅবস্থায় আবেদনকারী বিধবা ও অসহায় বৃদ্ধ মহিলা থানায় হাজির হয়ে আইনী সহায়তা কামনা করেন।

ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইউছুপ আলী বলেন, বিবাদীরা স্থানীয় বিচার না মানায় এবং উচ্ছৃঙ্খল প্রকৃতির হওয়ায় বাদীকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন বলে তিনি জানান।