শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কলকাতায় আন্তর্জাতিক রন্ধন প্রতিযোগিতা

৭৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

কলকাতার ‘স্টেওটেলে’ সম্প্রতি রয়েল বেঙ্গল মাস্টার শেফ অর্গানাইজেশনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আন্তর্জাতিক রন্ধন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাশিয়া, ফ্রান্স, বাংলাদেশ, নেপালসহ বিভিন্ন দেশ থেকে আগত প্রতিযোগী ও বিচারকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় প্রথম হন বাংলাদেশের শেফ ফারজানা তাবাস্সুম শাম্মী। দ্বিতীয় স্থান অধিকার করেন ফ্রান্সের ডমিনিক ফেক্স এবং তৃতীয় স্থান অধিকার করেন নেপালের রমেশ বাহাদুর কারকি।

এছাড়াও বেস্ট হোম শেফ অ্যাওয়ার্ড পান ভারতের রুবি পাঠক। বেস্ট প্রফেশনাল শেফ অ্যাওয়ার্ড পান নেপালের হরি বস্যল শর্মা।
অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন, ভারতের শেফ সিলভেস্টার রোজারিও, মাস্টারশেফ জয় কুমার ভাসিন, ফ্রান্সের শেফ এলিনা রোডিনা, বাংলাদেশের শেফ সাহিদা ইয়াসমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রয়েল বেঙ্গল মাস্টারশেফের প্রেসিডেন্ট প্রিতম সরকার।

প্রিতম সরকার বলেন, রয়েল বেঙ্গল মাস্টার শেফ অর্গানাইজেশনের একটি শাখা বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানে অনেক রন্ধনশিল্পীরা সদস্য হচ্ছেন। তিনি আরও বলেন, রান্নাটা একটি শিল্প তা সারা বিশ্বের কাছে তুলে ধরতে হবে। ভবিষ্যতে বাংলাদেশেও একটি মাস্টার শেফ প্রতিযোগিতা করা হবে।

উল্লেখ্য, রয়েল বেঙ্গল মাস্টার শেফ অর্গানাইজেশনের একটি শাখা নেপালেও আছে।