শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

“এসোসিয়েশন অব হিল ট্যুরিস্ট গাইড” এর ৩য় বর্ষে পদার্পণ

৬৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

এসোসিয়েশন অব হিল ট্যুরিস্ট গাইড এর ২য় বর্ষপূর্তি ও ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় শহরের রেইবো রেস্টুরেন্টে এসোসিয়েশন অব হিল ট্যুরিস্ট গাইড এর সভাপতি মোঃ সোহেল রানা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শহীদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এ এম নুরুল আবছার।

আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা রাঙামাটির ট্যুরিজম এর বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করার পাশাপাশি ট্যুরিজমের বিস্তারের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করার ব্যাপারে মতামত প্রদান করেন। এসময় তারা যুব উন্নয়ন এর রেজিস্ট্রেশন কৃত সংগঠন এসোসিয়েশন অব হিল ট্যুরিস্ট গাইড এর ২ বছরের চলমান কার্যক্রম এর প্রশংসা করেন যার মধ্যে অন্যতম “লেকবিলাস ক্যাম্পিং জোন” নামে তাঁবু ক্যাম্প ব্যবস্থা। এসময় বক্তারা সংগঠনটির সফলতা কামনা করেন এবং রাঙামাটিকে পর্যটন নগরী ও পরিবেশ বান্ধব ট্যুরিস্ট স্পট হিসেবে গড়ে তোলার দাবি জানান।

এসময় রাঙামাটিতে ট্যুরিজম নিয়ে কাজ করা যুব উদ্যোগক্তাগণ উপস্থিত ছিলেন।

সভার শেষ পর্যায়ে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সকলকে পরিবেশ বান্ধব ট্যুরিজম নিয়ে কাজ করে যাওয়ার শপথ বাক্য পাঠ করানো হয় এবং সংগঠনের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের সম্মাননা শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

আলোচনা সভা শেষে ৩য় বর্ষে পদার্পণ কেক কেটে উদযাপন করা হয়।