শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রামগড়ে র‌্যাবের হাতে অস্ত্র ও গুলিসহ আটক ২

৫৬

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধর‌্য

খাগড়াছড়ির রামগড় পৌরসভার মাষ্টাপাড়া (সিনেমাহল বাজার) এলাকায় অভিযান চালিয়ে বিদেশী অস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ দুই ব্যক্তিকে আটক করেছে ফেনী র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার (২৪ফেব্রুয়ারি ) দুপুের তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, রামগড় আনন্দপাড়া এলাকার বাসিন্দা আবু তাহের’র ছেলে আব্দুর রহিম মিলন (২৭) ও রামগড় পৌর সভার মাস্টারপাড়া এলাকার মৃত এবায়দুল হকের ছেলে আমানুল হক সোহেল (২৮)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রামগড় পৌরসভার সিনেমাহল এলাকায় অস্ত্রসহ দুই ব্যক্তি অবস্থান করছেন- এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করে র‌্যাব। র‌্যাব উপস্থিতি টের পেয়ে দুইব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের একটি ফার্নিচার দোকানের সামনে থেকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে আব্দুর রহমান মিলনের কাছে থেকে ১টি বিদেশী অস্ত্র ও ১টি ম্যাগাজিন এবং অপর আসামী আমানুল হক সোহেল এর কাছে থেকে ২ রাউন্ড তাজা গুলিসহ ১টি ম্যাগাজিন উদ্ধার করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে রাত ৮টায় তাদের রামগড় থানায় হস্তান্তর করে ফেনীর র্যাব-৭ এর সদস্যরা।

রামগড় থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কর আটকের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় র্যাব-৭ এর নায়েক সুবেদার নুরুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে থানায় মামলা দায়ের করেন।