শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

৮৬

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ি জেলার মহালছড়িতে মহালছড়ি সেনা জোনের উদ্যোগে মহালছড়ির দুটি ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারী) মহালছড়ি জোন সদরে মহালছড়ির জাগরণ ক্লাব ও সিংগিনালা শাপলা সংঘ ক্লাবকে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।

মহালছড়ি জোন কমান্ডার এর নির্দেশনায় মহালছড়ি জোন কমান্ডার এর পক্ষে জাগরণ ক্লাবকে ক্রীড়া সামগ্রী প্রদান করেন ক্যাপ্টেন মোঃ মেজবাহ-উল-মুহিত। এছাড়া সিংগিনালা শাপলা সংঘ ক্লাবকে ক্রীড়া সামগ্রী ও বৈদ্যুতিক সরঞ্জাম প্রদান করেন ক্যাপ্টেন রাফাত হাসনাইন জুবেরী। জাগরণ ক্লাব এর পক্ষে ক্রীড়া সামগ্রী গ্রহণ করেন জাগরণ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহেল এবং শাপলা সংঘ ক্লাবের পক্ষে ক্রীড়া সামগ্রী ও বৈদ্যুতিক সরঞ্জাম গ্রহণ করেন শাপলা সংঘ ক্লাবের সহ-সভাপতি সিংথোয়াই মারমা। এ সময় মহালছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রোকন ও মহালছড়ি মারমা উন্নয়ন সংসদের সাংগঠনিক সম্পাদক কংজরী মারমা উপস্থিত ছিলেন।