শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

লামায় প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদের অবস্থান কর্মসূচি পালন

৫২

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

দশম গ্রেড বাস্তবায়নে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষনে অবস্থান কর্মসূচী পালন করেছে প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদ লামা উপজেলা শাখা। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে লামা উপজেলা রিসোর্স সেন্টারের সামনে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক সমন্বয় পরিষদের সদস্য আকরাম হোসেন জুয়েল, আলী হোসেন, জাহেদুল ইসলাম খোকা, আবু বক্কর, নাজমুল আলম শামীম, আজগর হোসেন, নাছির উদ্দিন, মিলন বড়ুয়া, শুভংকর বড়ুয়া, তৌহিদুল ইসলাম, মোঃ মিল্লাত, মোঃ ইয়াছিন, চমং মার্মা, মোঃ হাবিব, রাহুল ত্রিপুরা, শামসুন নাহার, আমির হোসেন ও উজ্জ্বল সহ প্রমূখ।

এসময় সহকারী শিক্ষক আকরাম হোসেন জুয়েল বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর, অথচ আমরা অবহেলিত। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সদয় অনুগ্রহ কামনা করছি, ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন করা হোক।

সহকারী শিক্ষক জাহেদুল ইসলাম খোকা বলেন, সহকারী শিক্ষকদের বেতন হয় ১৩তম গ্রেডে। মূল বেতন, বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা সহ আমরা মোট বেতন পাই ১৭ হাজার ৬৫০ টাকা। যা দিয়ে বর্তমান উর্দ্ধমুখি দ্রব্যমূল্যের বাজারে কোনমতে চলা যায়না। ঋণের বোঝা মাথায় নিয়ে হতাশা ও মনোকষ্টে আমরা পাঠদান সহ জীবিকা নির্বাহ করি। আমাদের দাবী পূরণ করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।